ইসরায়েলে রাজীব আচার্য নামের এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
- মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
- * * * *
- গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫
- * * * *
- চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
- * * * *
- অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামের আবেদন
- * * * *
- রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪
- * * * *
রহস্যজনক মৃত্যু
রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও কেউ বলতে পারেননি।
কেনিয়ার বিখ্যাত অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় রহস্যজনকভাবে ১৫টি হাতির মৃত্যুর ঘটনায় দেশটিতে চরম উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে টমেটো খামারে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়াকে দায়ী করা হলেও, সরকারি এই দাবি মানতে নারাজ স্থানীয় কৃষক ও পরিবেশ সংরক্ষণবিদরা।
ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলিফা নামে ২ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। তার মা রাহিমা বেগম মারা গেছেন।
বরিশালের গৌরনদী উপজেলায় একটি আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়ায় শাহজাহান মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি ও ৬ বছরের কন্যাশিশু নিখোঁজ থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে আবুল কালাম চাকলাদার (৫৫) নামে বিএনপির এক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।